ফার্নান্দেজ আপাতত তাঁর স্ত্রীর সঙ্গেই থাকবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লি হাইকোর্ট আজ সোমবার আদেশ দিয়েছেন যে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী জর্জ ফার্নান্দেজ তাঁর স্ত্রী লায়লা কবিরের সঙ্গেই আপাতত থাকবেন। তবে তার ভাইরাও তার সঙ্গে দেখা করতে পারবেন।হাইকোর্ট অসুস্থ ফার্নান্দেজকে নিয়ে আসার জন্য তাঁর স্ত্রীর প্রতি নির্দেশ দিয়েছিলেন । তাঁর রক্ষণাবেক্ষণার জন্য ফার্নান্দেজের ভাইরা এর আগে আদালতে আবেদন করেছিলেন।৮০ বছর বয়সী ফার্নান্দেজকে হুইল চেয়ারে করে তাঁর স্ত্রী লায়লা কবির আদালতে নিয়ে আসেন। তারপর তাঁকে বিচারক ভি কে শাহলীর নিজস্ব কক্ষে নিয়ে যাওয়া হয়।বিচারক যখন তাঁর সঙ্গে আলাপ করেন, তখন সেখানে গির্জার একজন পাদ্রী এবং একজন অনুবাদক উপস্থিত ছিলেন। ফার্নান্দেজ আলজাইমার রোগে ভুগছেন। তাঁর মাতৃভাষা কোঙ্কনি।এ সময় আইনজীবী ও তাঁর আত্মীয়দের বিচারকের কক্ষের বাইরে অপেক্ষা করতে বলা হয়। পিটিআই অনলাইন