ফার্মগেটে বাসচাপায় নটর ডেমের ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফার্মগেটে বাসচাপায় নটর ডেম কলেজের ছাত্র জেসন জেভিয়ার গোমেজ (১৮) নিহত হয়েছেন। আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে ফার্মগেট খামারবাড়ি সড়কে রাস্তা পার হওয়ার সময় বাস তাঁকে চাপা দেয়। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে জেসন জেভিয়ার গোমেজ মারা যান। তিনি নটর ডেম কলেজের ব্যবসা শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন পথচারী তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। জরুরি বিভাগ থেকে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের মামা বুলবুল গোমেজ বলেন, জেসন জেভিয়ার গোমেজের বাবা বিনোদ গোমেজ যুক্তরাষ্ট্র প্রবাসী। তাঁদের বাড়ি নবাবগঞ্জের কলাকোপা বান্দুরায়। তিনি ঢাকায় মামার বাড়িতে থাকতেন। বাসটি আটক করা হয়েছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।