ফাস্টফুডে শৈশবের হাঁপানি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শৈশবে হাঁপানির মতো শ্বাসকষ্টের রোগ ও অ্যাকজিমার মতো চর্মরোগের জন্য বার্গার-জাতীয় ফাস্টফুডের যোগসূত্র রয়েছে। ‘থোরাক্স জার্নাল’ সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনের তথ্যের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে দাবি করা হয়, যেসব শিশু প্রতি সপ্তাহে তিনবার বা তার চেয়ে বেশি ফাস্টফুড খায়, তাদের হাঁপানি হওয়ার ঝুঁকি ৩৯ শতাংশ বেড়ে যায়। ৫০টি দেশের পাঁচ লাখেরও বেশি শিশুর কাছ থেকে সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে এ গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে। গবেষকেরা বলছেন, ফাস্টফুড-জাতীয় খাবার অ্যালার্জিজনিত রোগের জন্য দায়ী। যারা বার্গার খায়, তাদের হাঁপানি, চুলকানি, চোখের পানি ঝরা—এসব রোগের ঝুঁকি বাড়ে। বেশি করে ফল খেলে এ ঝুঁকি কমে।