ফি বাড়ানোর প্রতিবাদে সিএ ছাত্র পরিষদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের নিবন্ধন ফি, লাইব্রেরি কার্ড ফি, পরীক্ষার ফিসহ সব ফি বাড়ানোর প্রতিবাদে বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেসি (সিএ) ছাত্র পরিষদ মানববন্ধন করেছে। এতে সিএ অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন।আজ বৃহস্পতিবার বিকেলে কারওয়ান বাজারের সিএ ভবনের সামনে এ মানববন্ধন হয়। বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনুষ্ঠেয় এ মানববন্ধনে সিএ ছাত্র পরিষদের সদস্যরা অংশ নেন।মানববন্ধনে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশ (আইসিএবি) কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে অস্বাভাবিক ও অন্যায্যভাবে বর্ধিত সব ফি প্রত্যাহার করে সিএ শিক্ষার্থীদের পড়ালেখা সুন্দরভাবে শেষ করতে দেওয়ার আহ্বান জানানো হয়। মানববন্ধনে ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. মশিউর রহমান, সাধারণ সম্পাদক আবু শাহান মো. মনিরসহ নেতারা উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত থেকে সমর্থন জানান সিএ ছাত্র পরিষদের সাবেক নেতারা। বিজ্ঞপ্তি।