ফিজির সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিজির সামরিক শাসক দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী লেবার পার্টির নেতা মাহেন্দ্র চৌধুরীকে গ্রেপ্তার করেছে। সেনা সরকারের জারি করা জরুরি আইন ভঙ্গ করে দেশটির আখচাষিদের সঙ্গে সমাবেশ করার অপরাধে মাহেন্দ্র চৌধুরীসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।মাহেন্দ্র চৌধুরীকে আগামীকাল সোমবার আদালতে হাজির করা হতে পারে। ১০ বছর আগে সেনা অভ্যুত্থানের মাধ্যমে মাহেন্দ্র চৌধুরীর সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। আর গত বছর দেশটিতে জরুরি আইন জারি করা হয়।স্থানীয় গণমাধ্যম বলছে, ফিজির রাখিরআকি গ্রামে আখচাষিদের একটি সমাবেশে অংশ নেওয়ার পরই মাহেন্দ্র চৌধুরীকে গ্রেপ্তার করা হয় । চিনিশিল্পের ক্ষতি কমাতে একটি আধুনিকায়ন প্রকল্প গ্রহণ করার পর থেকেই ফিজির সেনা শাসকদের জন্য এটি একটি স্পর্শকাতর বিষয় হয়ে ওঠে।১৯৯৯ সালে ফিজির সাধারণ নির্বাচনে মাহেন্দ্র চৌধুরীর লেবার পার্টি ব্যাপক সাফল্য পায়। এরপর তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এর এক বছর পরই তাঁকে এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের দেশটির দেউলিয়া ঘোষিত ব্যবসায়ী জর্জ স্পাইট এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর লিজোনি লিজাইরি জিম্মি করেন। স্পাইট নিজেকে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা করেন এবং প্রেসিডেন্ট রাতু স্যার কামিসেসে মারা মাহেন্দ্র চৌধুরী ও তাঁর মন্ত্রিসভাকে বিতাড়িত করেন।দেশটিতে গণমাধ্যম ও রাজনৈতিক সমাবেশের ওপর কঠোর বিধিনিষেধ বহাল রয়েছে ।—বিবিসি।