ফিফার দল ঘোষণা নীতিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফার দল ঘোষণার নীতিমালা অনুযায়ী ১১ মের মধ্যে ৩২টি দলই সর্বোচ্চ ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে। ১৩ মে ফিফার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই তালিকা। বিশ্বকাপের প্রাথমিক দলে থাকা খেলোয়াড়দের ১৭ মের মধ্যে ছেড়ে দিতে বাধ্য ক্লাবগুলো। শুধু ২২ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের দুই দল বায়ার্ন মিউনিখ আর ইন্টার মিলান বিশেষ ছাড় পাবে। ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ১ জুনের মধ্যে। কেবল কোনো খেলোয়াড় গুরুতর ইনজুরিতে পড়লে দলগুলোর প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত পরিবর্ত খেলোয়াড় নেওয়া যাবে। পরিবর্ত খেলোয়াড় ১১ মে ঘোষিত প্রাথমিক দল থেকেই নিতে হবে এমন বাধ্যবাধকতা নেই। ২৩ জনের চূড়ান্ত তালিকা ফিফা প্রকাশ করবে ৪ জুন।