ফিমসের সাউন্ড ও মিউজিক রেকর্ডিং কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র ও টিভির অনুষ্ঠান নির্মাণের জন্য সাউন্ড ও মিউজিক রেকর্ডিংয়ের ওপর প্রশিক্ষণের আয়োজন করেছে ফজলুল হক ইনস্টিটিউট অব মিডিয়া স্টাডিজ (ফিমস)। সর্বাধুনিক ডিজিটাল যন্ত্রপাতিসজ্জিত নিজস্ব স্টুডিওতে এক বছর মেয়াদি এই কোর্সের প্রথম ব্যাচের ভর্তির শেষ সময় ২০ ডিসেম্বর। কোর্স পরিচালনা করছেন চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দীন জাকী। ফিমসের অন্য কোর্সগুলো হলো: সিনেমা অ্যান্ড টিভি প্রোডাকশন, সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি, টিভি সাংবাদিকতা এবং ডকুমেন্টারি অ্যান্ড অ্যাডভার্টাইজিং। প্রতিবছর ফিমস থেকে দুজন শিক্ষার্থীকে চলচ্চিত্র বিষয়ে ফেলোশিপ দেওয়া হবে। যোগাযোগের ঠিকানা: সাহেরা ট্রপিক্যাল সেন্টার, স্যুট নম্বর ১০/১১, লেভেল ১০, ২১৮ এলিফেন্ট রোড, ঢাকা। ফোন: ০১৭৬২-৫৫৫ ৫৬৮ বিজ্ঞপ্তি।