ফিরছে সিম্ফনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬ বছর পর আবার মঞ্চে গান করবে নব্বই দশকের ব্যান্ড সিম্ফনি। তবে উন্মুক্ত মঞ্চে নয়, সিম্ফনি এবার গান করবে এনটিভির স্টুডিওতে, লাইভ অনুষ্ঠানে। অনুষ্ঠানের নাম মিউজিক ইউফোনি। কাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে এনটিভিতে প্রচারিত হবে এই অনুষ্ঠান। নিজেদের পুরোনো গানের পাশাপাশি এখানে থাকবে তিনটি নতুন গানও। জানালেন, সিম্ফনির দলনেতা সুজন।সুজন বললেন, ‘গত একটি বছর আমরা অনেক চর্চা করেছি। তিনটি নতুন গান তৈরি করেছি। আরও তিনটি প্রায় তৈরি হয়ে গেছে। এ বছরেরই শেষের দিকে আমাদের অ্যালবাম বের হবে।’ব্যান্ডের পুরোনো সদস্যদের মধ্যে আছেন সুজন, আরিফিন, সবুজ ও মনি জামান। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন মিয়াদ ও সুমন। সুজন জানান, মিয়াদ পড়াশোনার কাজে আপাতত যুক্তরাষ্ট্রে আছেন। দেশে ফিরে ব্যান্ডে নিয়মিত হবেন তিনি।