ফিরছেন শার্লক হোমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠকদের মধ্যে আবার ফিরে আসছেন বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমস। আগামী সেপ্টেম্বরে শার্লক হোমসকে নিয়ে নতুন উপন্যাস প্রকাশ করা হবে। নতুন ওই উপন্যাসের রচয়িতা শার্লক হোমস-এর স্রষ্টা স্কটিশ লেখক আর্থার কোনান ডয়েল নন। এটি লিখেছেন অ্যান্থনি হরোভিৎস নামের এক ব্রিটিশ লেখক। তিনি কিশোর গোয়েন্দা চরিত্র অ্যালেক্স রাইডারের স্রষ্টা। কোনান ডয়েলের সম্পত্তির দেখভালকারী কর্তৃপক্ষ অ্যান্থনির ওই উপন্যাসটির আনুষ্ঠানিক অনুমোদন দিতে যাচ্ছে। শার্লক হোমস ও তার সহকারী ডা. ওয়াটসনকে নিয়ে সর্বশেষ উপন্যাসটি প্রকাশিত হয়েছিল ১৯১৫ সালে। রয়টার্স