ফিরে আসছে থাইল্যান্ডের প্রাচীন মুষ্টিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ ও পূর্ব এশিয়ার সব দেশেই ছিল ঐতিহ্যবাহী শারীরিক কসরত আর লড়াইয়ের খেলার চল। এর ব্যতিক্রম নয় থাইল্যান্ড। দেশটির অন্যতম প্রাচীন খেলা মুয়েই থাই বা থাই মার্শাল আর্ট। আধুনিক খেলার চাপে ও ইউরোপীয় মানসিকতার প্রসারে প্রায় মরতে বসেছিল খেলাটি। কিন্তু আদর্শ ব্যায়াম হিসেবে খেলাটির খ্যাতি একে নবজন্ম দিয়েছে। গত পাঁচ-ছয় বছরে রাজধানী ব্যাংককসহ আশপাশের ধনী এলাকাগুলোতে গড়ে উঠেছে আধুনিক সব ব্যায়ামাগার। এগুলোর যন্ত্রপাতিও অত্যাধুনিক। এখানেই হু হু করে চর্চা বাড়ছে ২০০০ বছরের পুরোনো এবং থাইল্যান্ডের জাতীয় খেলা মুয়েই থাইয়ের।মুয়েই থাইয়ের ঐতিহ্য সংরক্ষণের জন্য ব্যাংককে প্রতিষ্ঠিত হয়েছিল মুয়েই থাই ইনস্টিটিউট। সংস্থাটির মহাব্যবস্থাপক পোমসাকুল কেশবামরাঙ বলেন, ‘খেলাটিকে সহিংস ভেবে অনেক অভিভাবক আমাদের স্কুলে তাঁদের সন্তানদের পাঠাতে চাইতেন না। কিন্তু, আন্তর্জাতিক মহলে খেলাটি নিয়ে বিশেষ আগ্রহ তৈরি হলে এর প্রতি আচরণ বদলেছে।’পোমসাকুল বলেন, ১৯৯৫ সালে হাতে গোনা ছাত্র নিয়ে স্কুলটি শুরু হলেও এখন শিক্ষার্থীর সংখ্যা ৪৫০ ছাড়িয়ে গেছে। ক্লাসের সংখ্যাও বাড়াতে হয়েছে। শুরুতে সপ্তাহের ছয় দিনের প্রতিদিন তিনবার ক্লাস হতো। এখন হয় দিনে চারবার আর তা-ও সপ্তাহের সাত দিনই!পোমসাকুল আরও বলেন, ‘মুয়েই থাই শুধু শক্তিমত্তা আর ভারোত্তলনের খেলা নয়, এটা হলো মনোনিবেশেরও চর্চা।’সাদামাটাভাবে মুয়েই থাই অর্থ থাই মুষ্টিযুদ্ধ। একে অষ্টাঙ্গের খেলাও বলা হয়। কারণ, এতে হাত, বাহু, কনুই, হাঁটুসহ শরীরের আটটি স্থানকে প্রাধান্য দেওয়া হয়। তবে শরীর ছাড়াও ধর্মবিশ্বাস এবং দেশীয় ঐতিহ্যবাহী চর্চাও এখানে গুরুত্বপূর্ণ।মুয়েই থাই একই সঙ্গে একটি শিল্প এবং একটি খেলা। এর অন্যতম উত্সব হলো ওয়াই ক্রু। এ সময় ছাত্ররা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তবে এ ধরনের চর্চা সব থাই মুষ্টিযুদ্ধ, নাচ ও জ্যোতিষবিদ্যাচর্চার অংশ।ই মার্শাল আর্টের ওপর ভিত্তি করে নির্মিত টনি জাসের চলচ্চিত্র ‘ওয়াঙ বাক’ অনেককেই আগ্রহী করে তুলেছে।স্থানীয় সেলিব্রেটিদের মাঝে এর গ্রহণযোগ্যতা এবং বিশেষত মুষ্টিযোদ্ধা বুয়াকা বাঞ্চামেকের প্রচারণা এর প্রতি আগ্রহ বাড়িয়ে তুলেছে। এমনকি যে খেলা আগে শুধু পুরুষদের জন্য প্রযোজ্য ছিল, তাতে আজ অনেক নারী ও শিশু অংশ নিচ্ছে।দেশীয় ঐতিহ্য ধরে রাখতে এবং শরীর টিকিয়ে রাখতে বিশেষত শিশুদের শেখানো হচ্ছে এ খেলা। পোমসাকুলের স্কুলে তিন বছরের কম বয়সী এক শিশুকে ভর্তি করানো হয়। সে এখনো খেলাটি শিখছে। আর নারীরা আসছে শরীরের মাপ ঠিক করতে বা উদ্বেগ কমাতে।লড়াই আর স্পা একসঙ্গে!থাইল্যান্ডের একটি অভিজাত হোটেল সিয়াম। এর ব্যবস্থাপক জেসন ফ্রিডম্যান বলেন, যে অতিথিরা হোটেলটিতে এসে একদিনের বা কয়েকদিনের মুয়েই থাই প্যাকেজ নিচ্ছেন, তাঁদের অধিকাংশই নারী। তাঁরা শরীরকে ঝালিয়ে নেন বা ক্লান্তি ঝেড়ে ফেলতে চান।সকালে চাও ফ্রিয়া নদীর ধারে বসে নাশতা সেরে অতিথিরা মুষ্টিযুদ্ধের প্রশিক্ষণ নেন। হোটেলের ভেতরেই সে প্রশিক্ষণের ব্যবস্থা। এরপর শরীরের পেশিগুলোকে আরেকটু আলগা করার জন্য আছে স্পা। এই সেবা দিচ্ছে হোটেলটির ওপিয়াম স্পা নামের একটি শাখা।মুয়েই থাই ইনস্টিটিউটের কর্মকর্তা পোমসাকুল তাঁর অনেক সাফল্যের কথা প্রচার করছেন। থাইল্যান্ডের এক যুক্তরাষ্ট্রপ্রবাসী নারী সন্তান জন্মের পর ওজন কমাতে চান। তিনি মুয়েই থাই শিখে এবং চর্চা করে দুই বছরেই ওজন কমিয়েছেন ৭৪ কিলোগ্রাম। পোমসাকুল বলেন, ‘ওই মহিলাটি মুষ্টিযুদ্ধের রিংয়ের চারদিকে একবারই দৌড়াতে পারত না, কিন্তু এখন সে প্রতিদিন ১৫ কিলোমিটার দৌড়ায়।’