ফিরে দেখা ২০১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সাল আইন ও বিচার অঙ্গনের জন্য ঘটনাবহুল এক বছর। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি ও যুদ্ধাপরাধ বিচারপ্রক্রিয়া শুরু হয় এ বছর। সংবিধানের ৫ম ও ৭ম সংশোধনী বাতিলসহ অনেক গুরুত্বপূর্ণ রায় এসেছে এ বছর। বিচার বিভাগ নিয়ে টিআাাইবির জরিপ নিয়ে চলে বিতর্ক। জাতীয় সংসদে পাস হয় গুরুত্বপূর্ণ অনেক আইন। সারা বছরে ঘটে যাওয়া নানা গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে এই আয়োজন। গ্রন্থনা  তারিকুর রহমান খান ও মো. আল আমিনবঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসি কার্যকর গত বছরের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর হওয়া। ২৭ জানুয়ারি ২০১০ রাতে পাঁচ খুনি বজলুল হুদা, মুহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহারিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিনকে ফাঁসিতে ঝুলিয়ে আদালতের রায় কার্যকর করা হয়। পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণাসংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে করা আবেদন (লিভু টু আপিল) খারিজ করে দেন আপিল বিভাগ ২ ফেব্রুয়ারি এবং কিছু পর্যবেক্ষণ ও সংশোধনের কথা বলেন। পরবর্তী সময়ে ২৭ জুলাই ২০১০ আপিল বিভাগ পঞ্চম সংশোধনী বাতিল করে ১৮৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় দেন।এরশাদের সামরিক শাসন অবৈধসংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এরশাদের সামরিক শাসনকে অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হয়েছে। ২৬ আগস্ট বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রিটের পরিপ্রেক্ষিতে এ রায় দেন হাইকোর্ট। ২৯ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।জেলা জজের অবস্থান সচিব ও তিন বাহিনীর প্রধানের ওপর জেলা জজসহ নিম্ন আদালতের বিচারকদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নির্ধারণ করে দিয়েছেন হাইকোর্ট। এই সঙ্গে আট দফা নির্দেশনা দিয়ে আদালত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম পুনর্নির্ধারণ করতে বলেছেন সরকারকে গত ৪ ফেব্রুয়ারি। পরবর্তী সময়ে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগ গত ৮ ফেব্রুয়ারি।যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু২০১০ সালের ২৫ মার্চ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল গঠন করে সরকার। সুপ্রিম কোর্টের বিচারপতি মো. নিজামুল হককে চেয়ারম্যান করে তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠন করা হয়। ট্রাইব্যুনালের অপর দুজন হলেন বিচারপতি এ টি এম ফজলে কবীর এবং অবসরপ্রাপ্ত জেলা জজ এ কে এম জহির আহমেদ। ১২ সদস্যের আইনজীবী প্যানেল গঠন করা হয়। ২৬ জুলাই মানবতার বিরুদ্ধে অপরাধ করার অভিযোগ এনে করা মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ চার নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক আদালত অপরাধ ট্রাইব্যুনালে কার্যবিধির ১০টি সংশোধনী আনা হয় এবং বিধি প্রণয়ন করা হয়। পরিবেশ নিয়ে উচ্চ আদালতের নির্দেশ২৪ জানুয়ারি ঢাকার চারপাশের চার নদী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগের তীরবর্তী জায়গায় অবৈধ স্থাপনা এক মাসের মধ্যে উচ্ছেদ ও অপসারণের কাজ শুরু করতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। ২৬ জানুয়ারি জাহাজ-ভাঙাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন ও গেজেট জারি করতে সরকারকে নির্দেশ দেন হাইর্কোট। ১৫ ফেব্রুয়ারি উপকূলীয় অঞ্চলের কৃষিজমিতে চিংড়ি চাষ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট।৫ আগস্ট ঢাকার চারপাশে চার নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের অনুমোদিত ও সংস্থার কাছ থেকে ইজারা নেওয়া স্থাপনা উচ্ছেদ না করার নির্দেশনা চেয়ে করা আবেদন খারিজ করেন হাইকোর্ট। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী রক্ষায় এর আগে হাইকোর্টের দেওয়া রায় সম্পর্কে স্পষ্ট ধারণা চেয়ে বিআইডব্লিউটিএ আবেদন করে। ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে শিপব্রেকিং ইয়ার্ড নির্মাণের জন্য সমুদ্রসৈকত ইজারা দেওয়া অবৈধ ও বেআইনি ঘোষণা করেন হাইকোর্ট।বিডিআর বিদ্রোহের বিচার বিডিআর বিদ্রোহের মামলায় প্রথম রায়ে পঞ্চগড়ে ২৯ আসামির সবারই সাজা হয়েছে। সর্বোচ্চ সাত বছরের সাজা হয়েছে ১৩ জনের। একজনের ছয় বছর, একজনের চার বছর, ছয়জনের তিন বছর, দুইজনের দুই বছর, পাঁচজনের এক বছর এক মাস এবং একজনকে চার মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দণ্ডিতরা সবাই ২৫ রাইফেল ব্যাটালিয়নের সদস্য। আদালত কারাদণ্ডের পাশাপাশি ২৯ আসামির প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করেছেন। বিডিআরের নিজস্ব আইনে এই সাজা দেওয়া হয়েছে।রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের বিচার শুরু হয়েছে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি যে দরবার হলে বিদ্রোহের সূচনা হয়েছিল, ২৩ ফেব্রুয়ারি সেই দরবার হলে বসে বিশেষ আদালত-৫।বিচারপতি নিয়োগ নিয়ে বিতর্ক১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৭ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেয় সরকার। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ১৭ জন অতিরিক্ত বিচারকের মধ্যে ১৫ জন ১৮ এপ্রিল শপথ নিয়েছেন। ৪০ মিনিটের এই শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের পাঁচ বিচারপতি উপস্থিত ছিলেন না। তাঁদের জন্য রাখা পাঁচটি চেয়ার খালি ছিল।৪ নভেম্বর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বাকি দুই বিচারপতি। এ কারণে দিনভর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থক আইনজীবীরা প্রতিবাদসভা, বিক্ষোভ মিছিল ও হট্টগোল করেছে। জেলহত্যা মামলার পুনর্বিচারজাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের (আপিল অনুমতির আবেদন) ওপর শুনানি শুরু হয়েছে ৪ নভেম্বর। বিচার বিভাগ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত২৩ ডিসেম্বর প্রকাশিত টিআইবির সেবা খাতে দুর্নীতিবিষয়ক জাতীয় খানা জরিপ-২০১০ সালের ফলাফলে দেখা যায়, বিচার বিভাগ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেবা খাত। বিচারপ্রার্থীদের মধ্যে ৮৮ শতাংশ মানুষকেই ঘুষ দিতে হয় এবং তাঁদের নানা অনিয়মের শিকার হতে হয়। মূলত আইনজীবী মহল এবং অংশত সরকারে এ জরিপের বক্তব্য তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। জরিপের প্রতিবেদন ও বিস্তারিত তথ্য-উপাত্ত চেয়ে দুর্নীতির নজরদারি করা সংস্থাটিকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে ২৯ ডিসেম্বর টিআইবি সুপ্রিম কোর্টকে প্রতিবেদন ও তথ্য পাঠায়।খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি নিয়ে রায় বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার হাইকোর্টের রিটের রুলের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ শুরু হয় ৬ জুন। দীর্ঘ ২২ কার্যদিবস শুনানি শেষে হাইকোর্ট ১৩ অক্টোবর রিটটি খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন। রায়ে খালেদা জিয়াকে বাড়ি খালি করার জন্য কমপক্ষে ৩০ দিন সময় দিতে সরকার ও সংশ্ল্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। এর আগে দেওয়া নোটিশের কার্যকারিতা স্থগিতের আদেশও প্রত্যাহার করা হয়। এ রায়ে স্থগিতাদেশ চেয়ে ৮ নভেম্বর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল করেন খালেদা জিয়া। পরের দিন বিষয়টি শুনানির জন্য চেম্বার বিচারপতির আদালতে আসে। ওই দিন আদালত ১০ নভেম্বর বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। ওই দিন খালেদা জিয়ার আইনজীবী শুনানি মুলতবির আরজি জানালে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ ২৯ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। ২৯ নভেম্বর হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে করা লিভ টু আপিল আবেদনের পাশাপাশি বাড়ি ফিরে পেতে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা অথবা স্থাপনা অপরিবর্তিত রাখাতে স্থিতাবস্থার আবেদনটিও খারিজ করে দেন আদালত ১ ডিসেম্বর।আদালতে বিচারাধীন অবস্থায় সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা আদালত অবমাননার শামিল অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনটি উপস্থাপন করা হয়নি বলে খারিজ করে দেওয়া হয়েছে। ইভ টিজিংয়ের বিচারে ভ্রাম্যমাণ আদালতইভ টিজিং বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। এ জন্য ভ্রাম্যমাণ আদালত আইনে বাংলাদেশ দণ্ডবিধি ৫০৯ ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ধারা প্রয়োগ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধীকে ঘটনাস্থলে বিচার করে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা অনির্ধারিত অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দণ্ডিত করতে পারবেন। প্রধান বিচারপতির সম্পদের বিবরণী জমারাস্ট্রপতির কাছে সম্পদের হিসাব জমা দিয়েছেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ৩০ ডিসেম্বর সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম প্রধান বিচারপতির সম্পদের বিবরণী পৌঁছে দেন। প্রধান বিচারপতির সম্পদের হিসাব জমা দেওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে প্রথম।