ফিলিপাইন ও তাইওয়ানে মৃদু ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের উত্তরে প্রশান্ত মহাসাগরের এক এলাকায় আজ সোমবার এক শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে যার মান ছিল ছয় দশমিক নয়। ভূমিকম্পটি ফিলিপাইন ও তাইওয়ানের সর্বত্র অনুভূত হয়েছে।ভূমিকম্পটির উত্পত্তি হয় তাইওয়ানের স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিটে তাইওয়ান থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ও ফিলিপাইনের ব্যাটান দ্বীপপুঞ্জ থেকে ৩০০ কিলোমিটার উত্তরে।তাইওয়ান ও ফিলিপাইনের কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পটিতে দেশ দুটির তেমন কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। ফিলিপাইনের কর্মকর্তারা উপকূলীয় অঞ্চলের জনগণকে সম্ভাব্য সুনামির জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।