ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত দুই শতাধিক
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে গতকাল মঙ্গলবার শক্তিশালী ঘূর্ণিঝড় বোফার আঘাতে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। আজ বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ঝড়ের আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ির নিজে চাপা পড়ে ও ভূমিধসে অনেকে নিখঁোজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। নিখঁোজ অনেকে মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় বোফার কারণে প্রায় ৮৭ হাজার মানুষ আশ্রয়শিবিরে যেতে বাধ্য হয়েছে।ঘূর্ণিঝড়টি আজ বুধবার উত্তরাঞ্চলে পালাওয়ান সৈকতের দিকে ধেয়ে যাচ্ছিল। আবহাওয়া দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার; তা ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মিন্দানাও দ্বীপের কমপোসতেলা ভ্যালি প্রদেশে কমপক্ষে ১৫৬ জন নিহত হয়েছে। সেখানে ধসে পড়া মাটি ও বাড়িঘরের নিচে অনেকে চাপা পড়ে আছে। ঝড়ে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে গাছপালা। বন্ধ হয়ে গেছে বিদু্যত্ সরবরাহ। নৈমিত্তিক বিমান ও ফেরি চলাচল বন্ধ রয়েছে।