ফিলিপাইনে বন্দুকধারীদের গুলিতে ১৫ জেলে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ ফিলিপাইনে বন্দুকধারীদের গুলিতে ১৫ জেলে নিহত ও তিনজন আহত হয়েছে। বন্দুকধারীরা জেলেদের নৌকায় গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। সামরিক কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। সোমবার বাসিলান প্রদেশের মুসলিম বিদ্রোহীদের একটি শক্ত ঘাঁটিতে এ ঘটনা ঘটে। এক সামরিক মুখপাত্র বলেন, মাছ ধরাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কয়েকজনকে সনাক্ত করেছে। সামরিক বাহিনীর আঞ্চলিক মুখপাত্র লে. কর্নেল র্যান্ডলফ কাবাংবাং জানান, হতাহতেরা প্রতিপক্ষের এলাকায় মাছ ধরছিল। তিনি বলেন, এ ঘটনায় ইসলামপন্থী মিলিশিয়া বা মুসলিম গেরিলারা জড়িত থাকতে পারে। হতাহত ব্যক্তিরা পাগাদিয়ান শহরের অধিবাসী।