ফিলিপাইনে বন্যায় নিহতের সংখ্যা প্রায় ১৫০০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে স্মরণকালের ভয়াবহতম বন্যায় প্রায় এক হাজার ৫০০ লোক নিহত হয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা আজ মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।১৭ ডিসেম্বর দেশটির দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ওয়াশি’ আঘাত হানে। এর প্রভাবে সৃষ্ট বন্যায় অনেকই নিহত, নিখোঁজ ও গৃহহারা হয়েছে। বন্যায় দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের কাগায়ান দ্য ওরো ও ইলিগান সিটি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।ফিলিপাইনের বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত কাগায়ান দ্য ওরো এলাকায় ৮৯১ জন, ইলগান সিটিতে ৪৫১ জন এবং বাকিরা অন্যান্য প্রদেশে নিহত হয়েছে। নিহতদের অধিকাংশেরই নাম-পরিচয় জানা যায়নি। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান বেনিতো রামোস জানিয়েছেন, যতক্ষণ মরদেহ পাওয়া যাবে, ততক্ষণ উদ্ধার অভিযান চলবে।