ফিলিপাইনে মৃতের সংখ্যা তিন শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় বোফার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩২৫ জনে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, ঝড়ের আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ির নিচে চাপা পড়ে ও ভূমিধসে এখনো প্রায় ৩৭৯ জন নিখোঁজ রয়েছে। এদের অনেকে মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।ঝড়ে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে গাছপালা। বন্ধ হয়ে গেছে বিদ্যুত্ সরবরাহ। নিয়মিত বিমান ও ফেরি চলাচলও বন্ধ রয়েছে। প্রায় ৮৭ হাজার লোক ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। গত মঙ্গলবার মিন্দানাও দ্বীপে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। দেশটির আবহাওয়া দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, শুরুতে ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২১০ কিলোমিটার। তবে তা রাতে কিছুটা শান্ত হয়ে দক্ষিণ চীন সাগরের দিকে ধেয়ে যায়।