ফিলিপাইনে সরকার ও বিদ্রোহীরা শান্তি চুক্তিতে সম্মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের সরকার ও মোরো বিদ্রোহীরা একটি শান্তি চুক্তির ব্যাপারে একমত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো আজ রোববার এ ঘোষণা দিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।খবরে বলা হয়েছে, ফিলিপাইন সরকার ও দেশটির সবচেয়ে বড় মুসলিম বিদ্রোহী গোষ্ঠী মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) মধ্যে দীর্ঘ আলোচনা ও সমঝোতা চেষ্টার পর উভয় পক্ষ একটি শান্তি চুক্তিতে স্বাক্ষরে রাজি হয়েছে। শিগগিরই এ চুক্তি স্বাক্ষর হবে। ফলে দেশটির মিন্দানাও অঞ্চলে কয়েক দশক ধরে চলা সংঘাতের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, মিন্দানাওয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মোরো বিদ্রোহীরা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গঠনের সুযোগ পাবে। মোরো-অধ্যুষিত ওই স্বায়ত্তশাসিত অঞ্চলের নাম হবে বাংসামোরো।প্রসঙ্গত, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও অঞ্চলে মুসলিম মোরোদের উপরাষ্ট্র গঠনের উদ্দেশ্যে এমআইএলএফ প্রায় ৪০ বছর ধরে সশস্ত্র লড়াই করে আসছে। এ লড়াইয়ে এক লাখ ২০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির সার্বিক অর্থনীতি।