ফিলিপাইনের দিকে আরেকটি টাইফুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে টাইফুন নিশাতের আঘাত কাটিয়ে না উঠতেই আবারও দেশটিতে আঘাত হানতে যাচ্ছে আরেকটি টাইফুন। ‘নালগেই’ নামের এই টাইফুনটি আগামী সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলের ১২টি প্রদেশে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।দুর্যোগ সংস্থা জানায়, চলতি সপ্তাহে নিশাতের আঘাতে ৪৩ জন নিহত হয়। টাইফুনের কারণে সমুদ্রের পানির প্লাবনে লুজন দ্বীপসহ বিভিন্ন স্থানের ধানখেতের ফসলের ক্ষতি করেছে। কিছু শহর এখনো প্লাবিত। এতে নয় কোটি ১০ লাখ ডলার পরিমাণ অর্থের শস্য ও অবকাঠামো ক্ষতি হয়েছে বলে রয়টার্স জানায়।আবহাওয়া ব্যুরো জানায়, কাল শনিবার বিকেলের দিকে ‘নালগেই’ কাগায়ান প্রদেশে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেন্দ্রে টাইফুনটির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার হলেও তা ১৭০ কিলোমিটারে বৃদ্ধি পেতে পারে।ব্যুরোর প্রধান আবহাওয়াবিদ নাথানাইল সারভানডো এক সংবাদ সম্মেলনে বলেন, উপকূলীয় এবং ভূমিহীন লোকদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। স্থানীয়ভাবে নালগেই শব্দটিকে কুয়েল বলা হয়। প্রশান্ত মহাসাগরে সৃষ্ট হওয়া এই টাইফুনটি ঘণ্টায় ২২ কিলোমিটার বেড়ে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।পামপাংগা প্রদেশের গভর্নর লিলিয়া পিনেডা বলেন, ‘আমাদের হাতে সীমিত জনশক্তি থাকায় আমরা সাধারণ লোকজনকে নিজেদের উদ্যোগেই নিরাপদ স্থানে চলে যেতে বলেছি।’