ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে বেনিগনো অ্যাকুইনোর শপথগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট কোরাজন অ্যাকুইনোর ছেলে বেনিগনো ‘নয়নয়’ অ্যাকুইনো দেশটির ১৫তম প্রেসিডেন্ট হিসেবে আজ বুধবার শপথ নিয়েছেন। আজ বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।গত মে মাসের নির্বাচনে দেশ থেকে দুর্নীতি রোধ করার অঙ্গীকার করার ফলে বিপুল ভোটে জয় লাভ করেন তিনি।অ্যাকুইনোর পূর্বসূরি গ্লোরিয়া অ্যারাইয়োর বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, তাঁর বিরুদ্ধে অ্যাকুইনোর অভিযোগ তদন্তের পরিকল্পনায় তিনি ভীত নন।নবনির্বাচিত নয়নয় প্রেসিডেন্ট অ্যাকুইনো দেশটিতে দীর্ঘ দিন ধরে চলে আসা বিদ্রোহের অবসান এবং বিচারব্যবস্থাকে আরও আধুনিকায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। সেনাবাহিনী দেশটির দক্ষিণে বিশেষ করে মিন্দানাও দ্বীপে ইসলামিক এবং কমিউনিস্ট বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে।নয়নয় অ্যাকুইনো সাম্প্রতিক সময়ে দক্ষিণাঞ্চলের মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) বিদ্রোহীদের সঙ্গে শান্তি বৈঠক করার বিষয়েও অঙ্গীকার করেছেন।নয়নয় অ্যাকুইনো ফিলিপাইনের রাজনৈতিক পরিবারের একজন সদস্য হিসেবেই দেশটির প্রেসিডেন্ট হলেন। তাঁর বাবা বেনিগনো অ্যাকুইনো বিরোধীদলীয় সিনেটর ছিলেন। ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন কাটিয়ে ফিলিপাইনে ফিরলে আততায়ীর হাতে তিনি নিহত হন। পরে তাঁর মা কোরাজন অ্যাকুইনোও দেশটির প্রেসিডেন্ট হয়েছিলেন।