ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট অ্যারোইয়ো গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোইয়ো গ্রেপ্তার হয়েছেন। এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। নির্বাচনী কর্মকর্তারা তাঁর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ করেছেন। দেশটির নির্বাচন কমিশন অভিযোগে বলেছে, ২০০৭ সালে ক্ষমতায় থাকাকালে নিজ দলের সমর্থক যাতে সিনেটে একটি আসন জিততে পারে অ্যারোইয়ো সে জন্য ভোট জালিয়াতি করেছেন। বিরোধী দলের এক প্রার্থীর বিজয় ঠেকানোর জন্য তিনি ভোট জালিয়াতি করেন।তবে অ্যারোইয়ো এ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর আইনজীবী বলেছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ফিলিপাইনের বর্তমান সরকার অ্যারোইয়োর দেশত্যাগের ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করেছে। তবে চিকিত্সার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে অ্যারোইয়া আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।অ্যারোইয়ো ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। জানা গেছে, ভোট জালিয়াতির অভিযোগ প্রমাণ হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।