ফিলিস্তিনকে উরুগুয়ের স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয় বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।এর আগে ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর ও বলিভিয়া ১৯৬৭ সালের যুদ্ধপূর্ব সীমানা অনুযায়ী ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। চিলি এবং পেরুও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তবে তারা তাদের ঘোষণায় সীমানার বিষয়টি উল্লেখ করেনি। উরুগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তটি মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার প্রতি উরুগুয়ের দৃঢ় প্রতিজ্ঞাকেই নির্দেশ করে। তবে উরুগুয়ে তাদের এ ঘোষণায় ফিলিস্তিন রাষ্ট্রের সীমানার বিষয়টি উল্লেখ করেনি। যুক্তরাষ্ট্র এ ধরনের স্বীকৃতিকে অপরিপক্ব সিদ্ধান্ত বলে অভিহিত করে আসছে।