ফিলিস্তিনকে গায়ানার স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে লাতিন আমেরিকার দেশ গায়ানা। গতকাল বৃহস্পতিবার গায়ানার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।বিবৃতিতে বলা হয়, ‘এটা গায়ানার প্রত্যাশা যে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা বৃদ্ধি ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত সমাধান এবং ওই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টি করতে সহায়তা করবে।’১৯৬৭ সালে নির্ধারিত সীমান্ত অনুযায়ী এর আগে ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে ও ইকুয়েডর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে লাতিন আমেরিকার অপর দেশ চিলি গত শুক্রবার স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও তাদের ঘোষণায় ১৯৬৭ সালের সীমান্তের বিষয়টি উল্লেখ ছিল না । বসতি নির্মাণসহ নানা বিষয়ে তীব্র মতভেদের কারণে বেশ কয়েক মাস ধরে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সরাসরি শান্তি আলোচনা বন্ধ রয়েছে। এ পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস ‘স্বাধীন ফিলিস্তিন’ রাষ্ট্রের স্বীকৃতি আদায়ে বিভিন্ন দেশের সঙ্গে লবিং জোরদার করে চলছেন। আল-জাজিরা।