ফিলিস্তিনকে চিলির স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে চিলি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলফ্রেডো মোরেনো গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই ঘোষণা দেন। মোরেনো বলেন, চিলির সরকার স্বাধীন, মুক্ত ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সহ-অবস্থান নিশ্চিত করে ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের বিষয়টিকে চিলি সব সময়ই সমর্থন করে।চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে ব্রাজিলে আনুষ্ঠানিক বৈঠক শেষে এই ঘোষণা এল।দক্ষিণ আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, ইকুয়েডর ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী গত মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।এ ছাড়া কিউবা, ভেনেজুয়েলা, নিকারুগুয়া ও কোস্টারিকা ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।আগামী কয়েক সপ্তাহের মধ্যে উরুগুয়ে ও প্যারাগুয়েও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে আশা করা হচ্ছে। আল জাজিরা অনলাইন।