ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করল ইউনেসকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আপত্তি অগ্রাহ্য করে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দিয়েছে। এর মাধ্যমে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা পাওয়ার পথে ফিলিস্তিন আরও এক ধাপ এগিয়ে গেল।আজ সোমবার ফ্রান্সের প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে ফিলিস্তিনের পক্ষে ১০৭টি দেশ ভোট দেয়। বিপক্ষে ভোট পড়ে ১৪টি। ৫২টি দেশ ভোটদানে বিরত থাকে। এর মাধ্যমে জাতিসংঘের প্রথম কোনো সংস্থার পূর্ণ সদস্য হলো ফিলিস্তিন। আজকের এই ভোটাভুটির মাধ্যমে ইউনেস্কোর সদস্যের সংখ্যা দাঁড়াল ১৯৫।তবে ভোটাভুটির আগে যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছিল, ফিলিস্তিনকে সদস্য করা হলে তারা ইউনেসকোকে অর্থ দেওয়া বন্ধ করে দেবে।ইসরায়েল, যুক্তরাষ্ট্র ছাড়াও ফিলিস্তিনের বিপক্ষে কানাডা, অস্ট্রেলিয়া ও জার্মানি ভোট দেয়। জাপান ও ব্রিটেন ভোট দেওয়া থেকে বিরত ছিল।স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পূর্ণ সদস্য পদ পেতে গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘে আবেদন করে ফিলিস্তিন। এ বিষয়ে নিরাপত্তা পরিষদে এ মাসেই ভোটাভুটি হবে। তবে যুক্তরাষ্ট্র জানিয়ে রেখেছে, তারা ওই প্রস্তাবে ভেটো দেবে। খবর রয়টার্স ও বিবিসি অনলাইন।