ফিলিস্তিনকে স্বীকৃত দিল পেরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে লাতিন আমেরিকার দেশ পেরু। গতকাল সোমবার পেরুর পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানান।পেরুর পররাষ্ট্রমন্ত্রী হোসে অ্যান্তনিও গার্সিয়া বেলুনদি গতকাল বলেন, ‘ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্ভভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।’ তবে ১৯৬৭ সালের পূর্বের সীমান্ত অনুযায়ী ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হয়েছে কি না, তা জানানো হয়নি।এদিকে ইসরায়েল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, বলিভিয়া, ইকুয়েডরসহ অন্যান্য দেশের এই স্বীকৃতি মধ্যপ্রাচ্যের শান্তিপ্রক্রিয়াকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিতে পারে।অন্যদিকে লাতিন আমেরিকার দেশগুলোর এ পদক্ষেপকে অপরিপক্ব বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্স।