ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে। তবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। গতকাল বৃহস্পতিবার লন্ডনে ব্রিটেনের গবেষণাধর্মী প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের সেমিনারে তিনি এসব কথা বলেন। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। পলিসি এক্সচেঞ্জের পররাষ্ট্রবিষয়ক পরিচালক ডিন গডসনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন মানবাধিকার, শিক্ষা ও বাণিজ্যিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।