ফিলিস্তিনে মধ্যবর্তী সরকার গঠনে ফাতাহ-হামাস ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ দ্বন্দ্বের অবসান ঘটিয়ে গতকাল বুধবার ফিলিস্তিনের দুই প্রতিদ্বন্দ্বী হামাস ও ফাতাহর মধ্যে সমঝোতা হয়েছে। প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের লক্ষ্যে দল দুটি একটি মধ্যবর্তী সরকার গঠন করতে রাজি হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, সমঝোতা অনুযায়ী তাঁরা একটি মধ্যবর্তী সরকার গঠন ও নির্বাচনের তারিখ নির্ধারণ করবে। দীর্ঘ চার বছরেরও বেশি সময় হামাস ও ফাতাহ এই ইস্যুতে বিভক্ত ছিল। মিসরের মধ্যস্থতায় এ সমঝোতা চুক্তির অধীনে আগামী আট মাসের মধ্যে ফিলিস্তিনে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মধ্যস্থতাকারী দলের প্রধান আজাম আল আহমেদ আশা প্রকাশ করেন।কায়রোতে তিনি বলেন, ‘আমরা একটি মধ্যবর্তী সরকার গঠন করতে সম্মত হয়েছি। এ মধ্যবর্তী সরকার সেখানকার প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের প্রস্তুতি নেবে। এখন থেকে আট মাসের মধ্যে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।’ আরব লিগ এ সমঝোতা চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে বলে আজাম আল আহমেদ উল্লেখ করেন।হামাস নেতা মুসা আবু মারজুক এ সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এটা করতে পেরে আমরা গর্বিত। এ চুক্তি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের এক নতুন অধ্যায়।’ এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘আমরা আশা করব ফিলিস্তিন কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নেবে। তারা ইসরায়েলের সঙ্গে শান্তিকেই বেছে নেবে।