ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হূদরোগে আক্রান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদ গত রোববার হূদরোগে আক্রান্ত হয়েছেন। ঘটনার সময় তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে অবস্থান করছিলেন। ফিলিস্তিন কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে সিএনএনের অনলাইনে জানানো হয়েছে, তাঁকে টেক্সাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ছেলে খালেদের ডিগ্রি অর্জন উপলক্ষে সালাম ফাইয়াদ সেখানে গিয়েছিলেন। গত রোববার বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত টেক্সাসের সেটন মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়ে। চিকিত্সকেরা তাঁর রক্তনালিতে ব্লক খুঁজে পেয়েছেন। সেটন মেডিকেল সেন্টারের মুখপাত্র জানিয়েছেন, তিনি এখন ভালো আছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদের স্বাস্থ্যের ব্যাপারে অবগত আছে এবং এ ব্যাপারে নজর রাখছে।