ফিলিস্তিনের ৫৫০ বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল আজ রোববার ফিলিস্তিনের ৫৫০ জন বন্দীকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্তরা পশ্চিম তীর ও গাজায় ফিরে গেছে। এ খবর জানিয়েছে আল-জাজিরা টেলিভিশনের অনলাইন।মিসরের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে হামাসের বন্দিবিনিময় চুক্তির আওতায় দ্বিতীয় ও শেষ দফায় এই বন্দীদের মুক্তি দেওয়া হলো। এর আগে হামাসের হাতে আটক ইসরায়েলি সেনা গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে প্রথম দফায় ৪৭৭ জন ফিলিস্তিন বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। ইসরায়েল-হামাস বন্দিবিনিময় চুক্তির আওতায় দুই দফায় এক হাজার ২৭ জন ফিলিস্তিন বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল। দুই পক্ষের মধ্যকার ওই চুক্তি আজ পুরোপুরি বাস্তবায়িত হলো।২০০৬ সালের জুনে হামাসের যোদ্ধারা ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে গাজায় অপহরণ করে। বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী গত ১৮ অক্টোবর শালিত মুক্তি পান। এদিকে মুক্তি পাওয়া ৫৫০ জন আজ সীমান্ত অতিক্রম করলে ফিলিস্তিনে অপেক্ষমাণ স্বজন ও হাজার হাজার জনতা তাদের স্বাগত জানায়।তবে এ মুক্তি প্রক্রিয়ার কয়েক ঘণ্টা আগে পশ্চিম তীরের একটি তল্লাশি কেন্দ্রে ইসরায়েলি সেনাদের সঙ্গে কয়েক শ ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এদের মধ্যে মুক্তিপ্রাপ্তদের স্বজনেরাও ছিল।