ফিল্ডিং কোচ নেই, তাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নড়বড়ে ফিল্ডিং নিয়ে একটা কৌতুক আছে, ‘টসে জিতলে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং অথবা বোলিং নেওয়া উচিত। ভুলেও যেন ফিল্ডিং না নেন!’দক্ষিণ আফ্রিকার কাছে হারের ময়নাতদন্তে এমনও বলা হচ্ছে, ফিল্ডিং ঠিকঠাক হলে আশিস নেহরাকে ‘কষ্ট করে’ শেষ ওভারটা করতে হতো না। ভারত অধিনায়ক নিজেও বাজে ফিল্ডিংয়ের কথা স্বীকার করেছেন, ‘আমাদের অনেকেই ক্ষিপ্র গতির ফিল্ডার নয়। তাই ফিল্ডিংয়ে খুব বেশি উন্নতি করতে পারব বলে মনে করি না।’ যোগ করেছেন আরও, ‘আমি যখন ফিল্ডিংয়ের আন্তর্জাতিক মানের দিকে তাকাই, তখন দেখি এই বিভাগে আমাদের অনেক ঘাটতি আছে।’২০০৮ সালের মার্চে ভারতের কোচ হিসেবে দায়িত্ব নেন গ্যারি কারস্টেন। একই সময়ে ধোনিদের ফিল্ডিং কোচের দায়িত্বটা ওঠে রবিন সিংয়ের হাতে। দেড় বছর পর সরে যেতে হয় তাঁকে। এর পর থেকেই বলতে গেলে পদটা শূন্য। ফিল্ডিং কোচ না থাকায় বিশ্বকাপেও ভুগতে হচ্ছে ভারতকে, যা দেখে অবাক ভারতের সাবেক প্রধান নির্বাচক কিরণ মোরে, ‘আমাদের কোনো ফিল্ডিং কোচ নেই, এটা জেনে আমি হতবাক। একজন ফিল্ডিং কোচ থাকলে তা দলের জন্য নিঃসন্দেহে কাজে দিত।’বিসিসিআই অবশ্য গত বছরের শুরুর দিকে মাইক ইয়াংকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বর্তমান এই ফিল্ডিং কোচের স্থায়িত্ব ছিল মাত্র এক মাস।ভারতের দুর্বল ফিল্ডিং নিয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ব্রায়ান ম্যাকমিলান বলছেন, ‘রাতারাতি ফিল্ডিংয়ের মান উন্নতি করা যায় না। এই দক্ষতা আয়ত্ত করতে নির্দিষ্ট একটা সময় দরকার। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে বাজে ফিল্ডিং করলে এবং ক্যাচ ফেললে তার মাশুল গুনতেই হবে।’ ওয়েবসাইট।দক্ষিণ আফ্রিকা ম্যাচে যুবরাজ সিং ও গৌতম গম্ভীর দুটি সহজ ক্যাচ ফেলেছেন। অথচ দুজনই ভালো ফিল্ডারের স্বীকৃতি আদায় করেছেন আগেই। ম্যাকমিলান বলছেন, ‘ক্যাচ নিতে আপনার শরীরটাকে সব সময়ই বলের পেছনে নিয়ে যেতে হবে।’ বাইরে থেকে বলা আর মাঠে করে দেখানো এক নয়। এটাই হয়তো মনে মনে বলছেন যুবরাজ-গম্ভীররা!