ফিল্ম সিটির উদ্বোধন করলেন শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোববার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গে এক ফিল্ম সিটির প্রথম অংশের উদ্বোধন করেছেন শাহরুখ খান। প্রয়াগ গ্রুপের এই ফিল্ম সিটি কলকাতা থেকে ১৮০ কিলোমিটার দূরে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার আড়াবাড়ি জঙ্গলের কাছে নির্মিত হচ্ছে। দুই হাজার ৭০০ একর জমির ওপর নির্মাণাধীন এই ফিল্ম সিটির নির্মাণ-ব্যয় ধরা হয়েছে এক হাজার কোটি রুপি। উদ্বোধনের পর শাহরুখ খান আমন্ত্রিত দর্শকদের মাঝে রা. ওয়ান ছবির একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।প্রয়াগ গ্রুপের চেয়ারম্যান বাসুদেব বাগচি প্রথম আলোকে বলেন, ‘এটি হবে বিশ্বের অন্যতম বড় ফিল্ম সিটি। ছবি নির্মাণের অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে এখানে। এখানে বাংলাদেশের নির্মাতারাও আসতে পারবেন। আর বাংলাদেশের জন্য থাকবে বিশেষ সুবিধা।’