ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে উপস্থাপক শাহরুখ ও রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড; বলিউডের অস্কারও বলা হয় এ সম্মাননাকে। ২৯ জানুয়ারি বসছে এর ৫৭তম আসর। এবার উপস্থাপক হচ্ছেন শাহরুখ খান, সঙ্গে থাকবেন রণবীর কাপুর। অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রণবীর এবং শাহরুখ হচ্ছেন এ বছরের ফিল্ম-ফেয়ারের উপস্থাপক। স্ক্রিপ্ট এখনো চূড়ান্ত হয়নি।’ উল্লেখ্য, এ বছর ইমরান খানই হয়তো শাহরুখের সঙ্গে মঞ্চে উঠতেন। তবে অ্যাওয়ার্ডের ওই দিনে নিউইয়র্কে থাকবেন এই তারকা। তাই শেষমেশ রণবীরই ওই শূন্যস্থান পূরণ করতে যাচ্ছেন। টিএনএন।