ফিল্মফেয়ারের ২৮টি পুরস্কার রেহমানের!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরা সংগীত পরিচালক হিসেবে ৫৭তম ফিল্মফেয়ার অনুষ্ঠানে আবারও পুরস্কার জিতেছেন আল্লা রাখা রেহমান ওরফে এ আর রেহমান। এবারের পুরস্কারটি নিয়ে ফিল্মফেয়ারে তিনি মোট পুরস্কার জিতলেন ২৮ বার। ‘রকস্টার’ ছবির সংগীত পরিচালক হিসেবে এবারের সেরা সংগীত পরিচালকের পুরস্কারটি গেছে তাঁর ঝুলিতে।এর আগে এ আর রেহমান ১৪ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এবং ১৩ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথের পুরস্কার পেয়েছিলেন তিনি। এ আর রেহমান আন্তর্জাতিক ক্ষেত্রেও সংগীত পরিচালক হিসেবে জিতেছেন একাডেমি, গ্রামি, বাফটা এবং গোল্ডেন গ্লোবের মতো পুরস্কারও।