ফুকুশিমার কাছে সাগরের পানিতে তেজস্ক্রিয়তা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ফুকুশিমায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রের কাছে সাগরের পানিতে তেজস্ক্রিয়তার মাত্রা আগের তুলনায় আরও বেড়েছে। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।দেশটির পারমাণবিক নিরাপত্তা সংস্থা আজ বুধবার জানিয়েছে, ফুকুশিমা দিয়াচি পারমাণবিক বিদ্যুেকন্দ্রের এক নম্বর চুল্লির কাছে সাগরের পানিতে বৈধ সীমার চেয়ে তিন হাজার ৩৫৫ গুণ বেশি তেজস্ক্রিয় আয়োডিন-১৩১ ধরা পড়েছে। তবে পারমাণবিক নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা হিদেহিকো নিশিইয়ামা সংবাদ সম্মেলনে বলেছেন, মানুষের কাছে পৌঁছাবার আগে সময়ের ব্যবধানে এই তেজস্ক্রিয়তার মাত্রা কমে যাবে। এর আগে কেন্দ্রটির কাছে সাগরের নমুনা পানিতে তেজস্ক্রিয় আয়োডিনের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় এক হাজার ৮৫০ গুণ ছিল।