ফুকুশিমার ২০ কিলোমিটারের মধ্যে সাধারণের প্রবেশ নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুেকন্দ্রের ২০ কিলোমিটারের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ আইন কার্যকর হবে। মন্ত্রিপরিষদ সচিব ইউকিয়ো এদানো আজ এ ঘোষণা দিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।জাপান সরকার গত ১১ মার্চের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুেকন্দ্রের পার্শ্ববর্তী এলাকার লোকজনকে সরে যেতে বলে। তবে সরকারের ওই আদেশ আইনের মাধ্যমে এখনো কার্যকর করা হয়নি।ওই এলাকায় এখনো বেশ কিছু পরিবার অবস্থান করছে এবং অনেকেই তাদের মালামাল নিতে সেখানে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সরকার নতুন এ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। ইউকিয়ো এদানো সাংবাদিক বলেন, আজ মধ্যরাতের পর থেকে জনসাধারণকে কেবল সরকারের পর্যবেক্ষণ অঞ্চলে প্রবেশ করতে দেওয়া হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার ‘জনশূন্য’ এলাকা ঘোষণা করেছে বলে তিনি জানান। ইউকিয়ো বলেন, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ওই এলাকায় কেউ প্রবেশের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।