ফুটবল টুর্নামেন্টে খয়রা একতা সংঘ জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ২৩ নভেম্বর শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা মহব্বতপুর আইরন ফুটবল একাদশ ও তাহেরপুর খয়রা একতা সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রাইবেকারের মাধ্যমে তাহেরপুর খয়রা একতা সংঘ বিজয়ী হয়েছে।বাগমারা একতা সংঘের উদ্যোগে আয়োজিত খেলা শুরু হয় বিকেলে। খেলার প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় খয়রা একতা সংঘের রাসেল গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে খয়রা একতা সংঘ।দ্বিতীয়ার্ধের সাত মিনিট থাকতে মহব্বতপুরের আইরন ফুটবল একাদশের খেলোয়াড় আবদুর রাজ্জাক একটি গোল করে খেলায় সমতা নিয়ে আসেন। নির্ধারিত সময় শেষে ১-১ গোল হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি করা হয়। ট্রাইবেকারে ২-১ গোলে খয়রা একতা সংঘ বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন শেখ রিয়াজুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম মৃধা, শেখ মজিবুর রহমান, মামুনুর রশিদ, আবদুর রহমান, জয়নাল আবেদিন, জমিন উদ্দিন প্রমুখ। এ খেলায় মোট ১৬টি দল অংশ নিচ্ছে। প্রথম পর্বের খেলা শেষ হয়েছে।