ফুটবল টুর্নামেন্টে জেলা চ্যাম্পিয়ন মীরগড় স্কুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা শেষ হয়েছে। চূড়ান্ত খেলায় সদর উপজেলার মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। দলটি টাইব্রেকারে ৪-১ গোলে আটোয়ারী উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সওদাগর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।৭ নভেম্বর পঞ্চগড় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি তুলে দেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান। জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।