ফুটবল নিষিদ্ধ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটেনের প্রথম সারির দল লিভারপুলের একসময়ের অধিনায়ক ছিলেন স্টিভেন জেরার্ড। কিন্তু এই তারকা খেলোয়াড়ের যে বিদ্যালয়ে হাতেখড়ি হয়েছিল, হাইটনের সেই মেলভার্ন প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি ফুটবল খেলা নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, বিরতির সময় চামড়া বা প্লাস্টিকের বল নিয়ে খেললে শিক্ষার্থীরা আহত হতে পারে। তাই এ ধরনের বল দিয়ে ফুটবল খেলা নিষিদ্ধ। তবে শিক্ষার্থীরা স্পঞ্জের বল দিয়ে খেলতে পারবে। স্টিভেন জেরার্ডসহ অনেকেই কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে গত শুক্রবার বলেছেন, এটা মানা যায় না। কারণ, হাইটন ফুটবলার তৈরির কারিগর হিসেবে পরিচিত। টেলিগ্রাফ