ফুটবল প্রতিযোগিতার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৪ অক্টোবর থেকে পাবনার বেড়া উপজেলার বেড়া বিবি উচ্চবিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা। বেড়া পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুল হক ও বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন।প্রতিযোগিতা শুরুর পর থেকে প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে আসছে ক্ষুদে গানরাজ শিল্পীগোষ্ঠী নামের একটি সাংস্কৃতিক সংগঠন।সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীরা হলেন শাকিলা, নদী, বিউটি, সুমি, কণ্ঠ, বিউটি, জাহিদ হাসান, হিয়া, ফারুক, রুমী, শান্ত, সৌরভ, মানিক, মোস্তাকিন, রেহানা, কথামণি, আক্তার হোসেন প্রমুখ।