ফুটবলকে জনপ্রিয় করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যক্তিগতভাবে আমার ও বর্তমান সরকারের খেলাধুলার প্রতি গভীর আগ্রহ রয়েছে। শেখ হাসিনা ফুটবলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে উল্লেখ করেন। তিনি ফুটবলকে আরও জনপ্রিয় করার জন্য পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।আজ বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিনের নেতৃত্বে সংগঠনের নির্বাহী কমিটির নবনির্বাচিত নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করার সময় তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দেশে আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি করতে প্রচেষ্টা গ্রহণের জন্যও বাফুফের নেতাদের প্রতি আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান উপস্থিত ছিলেন। বাসস।