ফুটবলপ্রেমী রণবীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুরের ফুটবলপ্রীতি সর্বজনবিদিত। ফুটবল আর রণবীর যেন অবিচ্ছেদ্য এক নাম। মওকা পেলে খেলা দেখতে ও খেলতে এতটুকু সময় নষ্ট করেন না বলিউডের এই অভিনেতা। তবে ফুটবল খেলাটা যত না তিনি পায়ে খেলেন, তার চেয়ে বেশি খেলেন দুই হাতে। অর্থাত্ ঘরে বসে ভিডিও গেমস খেলতে জব্বর পছন্দ করেন রণবীর। এই তো দিন দুই আগে তিনি একটা ফুটবল ম্যাচ দেখতে চলে গিয়েছিলেন আহমেদাবাদে। এক সাক্ষাত্কারে এই অভিনেতা বলেন, ‘ফুটবল খেলা দেখতে খুবই পছন্দ করি। আমার পছন্দের খেলোয়াড় লিওনেল ম্যাসি। আর পছন্দের দল বার্সেলোনা। তবে পেলে ও ম্যারাডোনার মতো জগদ্বিখ্যাত খেলোয়াড়দেরও ভক্ত আমি। অবসরে খেলা দেখে বা ভিডিও গেমস হাতে ফুটবল খেলে সময় কাটাই।’ টিএনএন।