ফুটবলার ব্রায়ান্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোবি ব্রায়ান্ট একবার বলেছিলেন, বাস্কেটবল খেলোয়াড় না হলে তিনি অবশ্যই ফুটবলার হতেন। চাইলেই ফুটবলার হওয়া যায় না—এই সত্য মেনে নেওয়ার পরও বলতে হয়, ব্রায়ান্ট হয়তো পারতেন! গত সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের বিরতিতে বাস্কেটবলের এই কিংবদন্তি দেখালেন তাঁর ফুটবল দক্ষতা। বল নিয়ে কারিকুরি করলেন। ডেভিড বেকহামের ভঙ্গিতে শট নিয়ে গোলও করলেন স্পট কিক থেকে। লস অ্যাঞ্জেলস লেকার্সের বাস্কেটবল তারকা যেন দেখাতে চাইলেন, ফুটবলারও হতে পারতেন তিনি। ওয়েবসাইট।