ফুপাকে সেনাপ্রধান করলেন উন (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সর্বাধিনায়ক কিম জং-উনের ফুপা জ্যাং সং-থায়েক। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও চিত্রে জেনারেলের পোশাকে থায়েককে উনের পাশে দেখা গেছে।উত্তর কোরিয়া বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সিউলের একজন কর্মকর্তা বলেন, টেলিভিশনে প্রথমবারের মতো সেনাবাহিনীর জেনারেলের পোশাকে থায়েককে দেখা গেছে। টেলিভিশনে তাঁর সপ্রতিভ উপস্থিতি এটাই নির্দেশ করে যে তিনি দেশটির শক্তিশালী সেনাবাহিনীতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছেন।এদিকে কিম জং-উনকে দেশটির ১০ লাখেরও বেশি শক্তিশালী সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ায় রাষ্ট্রীয় গণমাধ্যম তাঁকে অভিনন্দন জানিয়েছে। রয়টার্স।