ফুল ও মিষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনের কারণে টাঙ্গাইল শহরে সাধারণ ছুটিতে খাবারের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ ছিল। কিন্তু সন্ধ্যার দিকে ফুলের দোকানগুলো খুলতে শুরু করে। গাঁদা ফুলের মালাসহ বিভিন্ন ধরনের ফুলের সমাহার নিয়ে দোকানিরা অপেক্ষা করতে থাকেন নির্বাচনের ফল ঘোষণার। মিষ্টির দোকানগুলোতেও সন্ধ্যা থেকে টাঙ্গাইলখ্যাত চমচমসহ বিভিন্ন ধরনের মিষ্টির মজুদ বাড়াতে থাকেন দোকানিরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রার্থীদের জয়ের খবরে ভিড়ও বাড়তে থাকে ফুল আর মিষ্টির দোকানগুলোতে। এ সুযোগে দোকানিরা মিষ্টি আর ফুলের দাম কিছুটা বাড়িয়ে দেন। তবে জয়ের আনন্দে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সমর্থকেরা এতে কিছু মনে করেননি। বিশেষ প্রতিনিধি