ফুলকুঁড়ি কেজি স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরের ফুলকুঁড়ি প্রি-ক্যাডেট কেজি স্কুলে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ২০ মার্চ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তিন দিনব্যাপী অনুষ্ঠামালা শুরু হয়। এলাকার অভিভাবক ও শিক্ষার্থীদের ভিড়ে প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে অনুষ্ঠানগুলো। ২২ মার্চ বিকেলে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ মো. মহসীন আলী, শিক্ষিকা মোছা. নুরুননাহার, লায়লা আরজু বানু, শাহনাজ পারভীন, সুলতানা পারভীন, সোহেল রানা, হাসান আলী প্রমুখ।