প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ফুলঝোর নদীর চরে অবৈধভাবে মাটি কাটা উপজেলা প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ৭ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে গিয়ে দেখার পর মাটি কাটা বন্ধ করার নির্দেশ দেন।এর আগে ৪ এপ্রিল প্রথম আলোর ‘আলোকিত উত্তরে’ ‘ফুলঝোর নদীর চর থেকে মাটি বিক্রি করছেন প্রভাবশালীরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আহাদ একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনে বিষয়টি প্রমাণিত হওয়ায় তিনি সেখান থেকে মাটি কাটা বন্ধ রাখার নির্দেশ দেন।নির্বাহী কর্মকর্তা আহাদ আলী জানান, প্রভাবশালী ব্যক্তিরা যে অন্যায়ভাবে মাটি কাটছিলেন এতে এলাকার ক্ষতি হতো। সরেজমিনে দেখার পর মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই সংবাদ প্রকাশের জন্য তিনি প্রতিবেদকদের ধন্যবাদ জানান।