প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে দিনাজপুরের ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নের ১০ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ব্যাটালিয়ন চত্বরে স্থাপিত বিশেষ আদালত-১৩ এ নির্দেশ দেন।এ আদালতে ২০ জনের বিচারকাজ চলছে। আজ সকাল ১০টায় বিচারকাজ শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। আজ আদালত আরও ১০ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেন।বিশেষ আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমাদ। অন্যদের মধ্যে ছিলেন লে. কর্নেল মো. মাহফুজ আলম, মেজর দীদার-আল-লতিফ, অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি বিশ্বজিত্ রায়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমিরুল ইসলাম শিকদার। মামলার বাদী ৪০ ব্যাটালিয়নের জেসিও নায়েক সুবেদার সহকারী মো. আসাদুজ্জামান।