ফুলবানুই চলচ্চিত্রের নায়িকা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রাতে বাংলাভিশনে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ডাইরেক্টার। রচনা ও পরিচালনা করেছেন শিমুল সরকার। এতে অভিনয় করছেন শশী। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?অগ্নিরথ নামের একটি ধারাবাহিকের শুটিংয়ে আছি। এটিএন বাংলায় এটি দেখানো হচ্ছে। অল্প কদিন হলো নাটকটিতে আমি যোগ দিয়েছি। মাত্র কয়েকটি পর্বের শুটিং করেছি। এখানে আমাকে সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে হচ্ছে।‘ডাইরেক্টার’ নাটকে আপনার চরিত্রটি সম্পর্কে বলুন?এখানে আমার চরিত্রের নাম ফুলবানু। নাটকের একেবারে শুরু থেকেই ফুলবানু নায়িকা হওয়ার চেষ্টায় থাকে। এখনো চেষ্টা করে যাচ্ছে। এরই মধ্যে নাচের তালিমও নেওয়া শুরু করেছে। আর এ নিয়ে ফুলবানুর সঙ্গে তার বয়ফ্রেন্ডের একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। একটা সময় গ্রামে রটে যায় যে পরিচালক আসছে। পরিচালকের আসার খবর শুনে গ্রামের সবাই নায়িকা হওয়ার স্বপ্ন দেখতে থাকে। কিন্তু আদৌ পরিচালক আসবে কি না, তার কোনো ঠিক নেই।শেষ পর্যন্ত কি ফুলবানু নায়িকা হতে পারবে?নাট্যকার ও পরিচালক সূত্রে যত দূর জেনেছি, শেষ পর্যন্ত ফুলবানুই চলচ্চিত্রের নায়িকা হবে। আস্তে আস্তে সেটা দর্শকেরাও টের পাবে। এটা বুঝতে পেরে ফুলবানুও মোটামুটি বেশ খুশিই বলতে পারেন।নাটকটিতে কাজ করতে কেমন লাগছে?এটি আসলে খুব মজার একটি গল্প নিয়ে তৈরি হয়েছে। মে মাসে আমরা নাটকটির শেষ লটের কাজ শুরু করব। নাটকটির কাজ করতে আমার সবচেয়ে বেশি সময় কাটে এ টি এম শামসুজ্জামানের সঙ্গে। শুটিংয়ের ফাঁকে উনি এত মজার মজার জোকস শোনান, যা আমাদের সবাইকে বেশ আনন্দ দেয়।নতুন কোনো নাটকের কাজ করছেন?এরই মধ্যে কাজ শেষ করলাম গন্তব্যে ফেরা নামের এক ঘণ্টার একটি নাটকের। নাটকটির কাজ করেছি সিলেটে। এ ছাড়া কাজ করছি আলভী আহমেদের শোধ এবং তন্ময় তানসেনের ভ্যাকেশন ইলেভেন নামের দুটি ধারাবাহিকের।‘শুয়াচান পাখি’ চলচ্চিত্রের খবর কী?এখনো ছবিটির কাজ পুরোপুরি শেষ হয়নি। ১৫ তারিখ থেকে আবার টানা তিন দিন শুটিং হবে। এখানে আমার সঙ্গে আরও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন ও নওশীন।