ফুলবাড়িয়ায় দুর্ঘটনায় পুলিশসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের ফুলবাড়িয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মিশুকের মুখোমুখি সংঘর্ষে পুলিশের উপপরিদর্শকসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার ময়মনসিংহ আদালতে মামলার কাজ শেষ করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন ফুলবাড়িয়া থানার এসআই বিকাশ চন্দ্র সেন, অটোরিকশার চালক ও মামলাসংশ্লিষ্ট এক নারী। তাঁদের নাম জানা যায়নি।দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ লোকমান হোসেন মিঞা ও পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।