ফুলবাড়ীতে ২৩ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় দিনাজপুরের ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নের ২৩ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ সোমবার বিডিআর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত ১৩-তে অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালতে সভাপতিত্ব করেন দিনাজপুর সেক্টরের অধিনায়ক কর্নেল সালেহ আহমাদ। সকাল ১০টায় আদালতের শুরুতে মামলার প্রসিকিউটর ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমিরুল ইসলাম শিকদার আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পড়ে শোনান। এরপর তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আদালতে আবেদন জানান। আদালতের সভাপতি আসামিদের প্রত্যেককে তাঁরা দোষী না নির্দোষ, তা জিজ্ঞেস করেন। এ সময় আসামিদের মধ্যে পাঁচজন নিজের দোষ স্বীকার করলেও বাকিরা নির্দোষ দাবি করেন। বিচারকাজে সহযোগিতা করেন লে. কর্নেল মো. মাহফুজ আলম, মেজর দীদার-আল-লতিফ ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি বিশ্বজিত্ রায়।